এ বিশ্বকাপের সবচেয়ে বেশি শট-২৩ সবচেয়ে বেশি অন-টার্গেট শট-১২ সবচেয়ে বেশি কি-পাস-১৬ সবচেয়ে বেশি ড্রিবলিং-৩৫ সবচেয়ে বেশি ফাউলের শিকার-২৩ যা নেইমারের দখলে! ব্রাজিল বিরোধিরা বলবে সবই নেইমারের অভিনয়। তার অভিনয়টায় দেখতে পায়। কিন্তু তার ভাঙা অঙ্গ নিয়ে খেলার কৌশলগুলো কারো চোখে পড়ে না। বুটের মাথা দিয়ে পাড়া মারলে, কনুই দিয়ে গুতা মারলে, পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিলে, বুট দিয়ে পায়ে মারলে কতটা ব্যথা লাগে তা যারা ফুটবল খেলে বা খেলেছে, একমাত্র তারাই জানে। ফুটবল খেলাটা একটা আর্ট। পায়ে বল নিয়ে সোজা টেনে নিয়ে কেরি করে খেলাটা ফুটবল খেলা না। তার জন্য অনেক কৌশল অবলম্বন করা লাগে। আর সে গুলো এমনি এমনি আসে না। রপ্ত করতে হয়। তার অনেকটায় ব্রাজিলীয়ান খেলোয়ারদের মাঝে দেখেছি। তাই ত তাদের খেলাটা বেশি ভাল লাগে। 👌 আমরা সাধারণ দর্শক। খেলা উপভোগ করার জন্য খেলা দেখি। জিতলেই যে ভাল দল, আমাদের কাছে তা নয়। বরং সুন্দর একটা খেলা উপহার দেয়াটা কয়টা দল পারে?
চিটারে ভরে গেছে অনলাইন মার্কেট। সব আমাদের বাংলাদেশি। এদের জন্য আমরা বিদেশী বায়ারদের সামনে মুখ দেখাতে পারি না। নিজে চিটার না হয়েও বিদেশী বায়ারদের কাছে আগেই শুনতে হয় বাংলাদেশীরা চিটার। সামান্য কিছু টাকার জন্য চিটারী করে সম্পর্ক নষ্ট করে এরা। যত টাকা তারা চিটারী করে আয় করে, তা যদি সম্পর্ক রেখে ঠিকমত ব্যবসা করে, তাহলে তার থেকে অনেক টাকা আয় করতে পারত। এই সাধারণ বিষয়টা কি চিটারী বাটপারি করার মন-মানসিকতা নিয়ে ব্যবসায় আসা লোকদের বুদ্ধিতে আসে না? তাদের ত আরও আর একটা বিষয় জেনে রাখা দরকার যে এই কালে যে কর্ম করবে, তার ফল পরকালে গেলেও পাবে। তবে কেন সৎ পথে আয় নয়? আমাদের বাংলাদেশী অনলাইন বিজনেসম্যানকে বলছি- আপনারা চিটারী বাটপারি করার মন-মানসিকতা ছেড়ে দিয়ে সততার সাথে বিজনেস করেন। তাতে লাভ ছাড়া ক্ষতি হবে না। আর বিদেশের মানুষের কাছে আমাদের দেশের বদনাম করবেন না। ধন্যবাদ সবাইকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন